amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের হত্যা মামলায় পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

এম রাসেল সরকার
এপ্রিল ১৭, ২০২৩ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের মিঠামইন থানার হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম মো. কাশেম মিয়া। শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

রবিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় একটি অভিযান চালায় র‌্যাব-১০। অভিযানে কিশোরগঞ্জের মিঠামইন থানার হত্যা মামলায় ১০ বছর ধরে পলাতক আসামি মো. কাশেম মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, কাশের এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আইনের হাত থেকে বাঁচানোর জন্য ১০ বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার কাশেম মিয়া কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার ধোপাজোড়া গ্রামের মুনতাজের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।