amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১আহত অর্ধশতাধিক

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৪, ২০২২ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে রাস্তায় মাটি ভরাটের কাজ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৪ঠা নভেম্বর) সকাল ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি লাখাই উপজেলার বামৈ গ্রামের হাজী রহমান মিয়ার ছেলে ইসহাক মিয়া (৬০) নিহত হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, বামৈ পূর্ব গ্রামে মজম মাঝির বাড়ি থেকে গরু বাজার পর্যন্ত নির্মানাধীন রাস্তায় মাটি ভরাট করা নিয়ে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার শের আলী ও হাজী ফরুক মিয়ার মধ্যে মতবিরোধ হয়।

এ নিয়ে দু পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়!
সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে মারামারি থামাতে কাজ করা বৃদ্ধ ইসহাক মিয়া দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হয়।

এ সময় দুপক্ষের অর্ধশতাধিক ব্যক্তি গুরুতর আহত হয়।নিহতের বিষয়টি লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম সত্যতা নিশ্চিত করেন।ঘটনা স্থলে পুলিশ গিয়ে এলাকার অবস্থা স্বাভাবিক করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।