amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে র‍্যাব -৯ অভিযানে ৬ ডাকাত গ্রেফতার

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১০, ২০২২ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত কে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর)  হবিগঞ্জ বিজ্ঞ বিচারিক আদালতে মাধ্যমে ৬ ডাকাত কে কারাগারে প্রেরণ করা হয়।

র‍্যাব -৯ সিপিসি১ (শায়েস্তা) হবিগঞ্জ এর সুত্রে জানা যায়
বুধবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিধানিক দল।

আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের কালিনগর গ্রামের মকসুদ আলীর ছেলে রাসেল মিয়া (২৬) একই উপজেলার নরপতি গ্রামের আব্দুল মতিন এর ছেলে সাহিদ আহম্মদ (৩২),, উলুকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রুহুল আমিন (২২), শায়েস্তাগঞ্জ উপজেলার চরনুর আহম্মদ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে হৃদয় মিয়া (২৩), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরমপুর গ্রামের আবুল কালামের ছেলে অয়ন মিয়া (২৩) এবং একই উপজেলার পুর্ব বিরাইমপুর গ্রামের আলকিস মিয়ার ছেলে সাগর মিয়া (২২)।

র‍্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় চুরি-ডাকাতি করে আসছিলো।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকায় আত্মগোপনে থেকে ডাকাতি করতো তারা। র‍্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।