amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের শিল্পকলায় দুইদিন ব্যাপী সাহিত্য মেলার উদ্ধোধন!

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
অক্টোবর ২৬, ২০২২ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা – ২০২২, বুধবার (২৬ অক্টোবর)  দুপুরে হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোঃ আবুল মনসুর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। মেলার শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মানসুর উক্ত উদ্বোধনী সভায় সভাপতিত্বে হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ইসরাত জাহান।

দিনব্যাপী এই কর্মসূচির বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিন্টু চৌধুরী, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরী, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. মোঃ শাহাদাৎ হোসেন নিপু, বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী সাহিত্যক কবি লেখক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

হবিগঞ্জ জেলার সাহিত্যচর্চাকে জাগিয়ে রাখতে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং বাংলা একাডেমির সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।