amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জেলা সাহিত্য মেলার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২৮, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে জেলা সাহিত্য২০২২ সংস্কৃতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সাহিত্য মেলা ২০২২ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত জেলা সাহিত্য মেলায় জেলা প্রশাসক ইশরাত জাহান, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুব আলী, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়।

জেলা সাহিত্য মেলায় যোগদান উপলক্ষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের আগমণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, হবিগঞ্জ।জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা সাহিত্য মেলা ২০২২ এর সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, আতাউর রহমান সেলিম, মেয়র, সদর পৌরসভা, হবিগঞ্জ, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ,
গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, সদর থানা, হবিগঞ্জ রাসেল চৌধুরী, সভাপতি, প্রেসক্লাব, হবিগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।