amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব-অতিরিক্ত সচিবকে প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২৯, ২০২২ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও অতিরিক্ত সচিব এর আগমন উপক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা জানান।

শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ০৫:০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলায় শনিবার অনুষ্ঠিতব্য মানব পাচার প্রতিরোধ ও দমন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ২০১৮-২০২২ বাস্তবায়ন ও হালনাগাদকরন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করার লক্ষ্যে মোঃ আখতার হোসেন, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় ও মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি), জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয়-দ্বয় হবিগঞ্জ জেলায় আগমন করলে ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ ও অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা, হবিগঞ্জ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।