amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা হাসপাতালে সেবার মান উন্নয়নে ১০টি এসি কেবিনের উদ্বোধন

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ১১, ২০২২ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ ২৫০শয্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ১০টি শীতাতপ নিয়ন্ত্রিণ কেবিন চালু করা হয়েছে।

এই হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য ১টি কেবিন সংরক্ষিত থাকবে সোমবার( ১১ অক্টোবর ২২)ইং দুপুরে জেলা প্রশাসক ইশরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে কেবিন উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।

সার্বিক কার্যক্রম বাস্তবায়নকারী হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: আমিনুল হক সরকার জানান,প্রতি রাত কেবিন ভাড়া নির্ধারন করা হয়েছে এক হাজার টাকা।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী কমিশনার মঈন খান এলিস, ও গন মাধ্যম সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।