amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুনামগঞ্জ থেকে গ্রেফতার

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৩, ২০২২ ৭:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কে সুনাম গঞ্জের শান্তিগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (০২ নভেম্বর)  বিকেলে হবিগঞ্জ জেলা আদালতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কে সোপর্দ করেন হবিগঞ্জ সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি হলেন, হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে মাহমুদুর হাসানকে (৩৫)।

পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার ২ ঘটিকায় সময় সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে পুলিশ।

হবিগঞ্জ সদর থানার এস আই মজিবুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন, এএসআই শিবলু মজুমদার,এএসআই সোহেল দেব, ও এএসআই বিজু সিংহ। ।গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সদর থানায় ০৩ টি সাজা ও ০১ নরমাল ওয়ারেন্ট আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।