amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৪ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে গুলি করে হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৪, ২০২২ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের মধ্য মাদার্শা গ্রামে জনৈক হাবিব নামিয় এক ব্যক্তি অতর্কিত গুলি ছুড়ে বসেছেন। তিনি সাবেক চেয়ারম্যানও বটে।

সন্ধ্যার দিকে ভাতিজা মোহাম্মদ জসিমের সাথে  কথা কাটাকাটির জেরে অতর্কিতভাবে গুলি ছুড়েন।
পরপর লোকজন জড়ো হলে তিনি ক্ষিপ্ত হয়ে আরো ৪-৫ রাউন্ড গুলি ছুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান হাটহাজারী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন সবুজ। সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি আশপাশের এলাকাটি ঘেরাও করেন। তবে রাত সাড়ে দশটা পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উৎসুক জনতা সাবেক চেয়ারম্যান হাবিব এর পাকা বাড়িটির আশপাশে ভিড় করলেও যে কাউকে যেকোনো সময় তিনি গুলি করতে পারে এই আতঙ্কের রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি সদস্য।-

সুত্রঃ হাটহাজারী সমাচার

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।