amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী গুমান মর্দ্দনে হারুন ভান্ডারের বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

মোহাম্মদ জিপন উদ্দিন
মে ২১, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

১৯ মে ২০২৩খ্রি. পূর্ব গুমানমর্দ্দন হারুণ ভান্ডার দরবার শরীফের বার্ষিক ওরশ শরীফ দরগাহ মাঠে ধর্মীয় ভাবগামভীর্যে অনুষ্ঠিত হয়। এতে সকালে রওজা শরীফ গোসল, খতমে কোরআন, মিলা মাহফিল এর মাধ্যমে কার্যক্রম শুরু হয়। ওরশ শরীফ মীর মহিউদ্দিন হারুণ শাহ এর স্বীয় ভ্রাতা মীর মো. কামাল উদ্দিন মোতোয়াল্লী উপস্থিত ছিলেন। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মৌলানা নুর খালেক, মৌলানা তৌহিদ হোসেন, এন্তেজামিয়া কমিটির সভাপতি জনাব মোস্তফা আমিনুল ইসলাম, সেক্রেটারী মো. মোহসিন উল ইসলাম, দিদারুল আলম, আশিকুর রহমান, মোরশেদুল আলম, মীর আল আমিন রনি। এছাড়াও ভক্তবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিআইপি আলমগীর জামান, নুরুল আজম চৌধুরী, মঈনুদ্দিন (ওসি তদন্ত), শাখাওয়াত হোসেন সি.নির্বাচনী কর্মকর্তা, জসিম উদ্দিন জিকু, সাংবাদিক সমীর কান্তি দাশ প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।