দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) সমিতির কেন্দ্রীয় ও শাখা কমিটির যৌথ উদ্যোগে হাটহাজারীর ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৪৮ জন দুস্থ ও অসহায় নারীকে এই সেলাই মেশিন প্রদান করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নঈম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রুবেল পারভেজ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শওকত হোসেন পি.পি.এম (মানবিক শওকত)। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে মানবিক শওকত বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে যেভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসছেন, তা সত্যিই প্রশংসনীয়। এই ৪৮টি সেলাই মেশিন ৪৮টি পরিবারকে স্বাবলম্বী হতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মনির তালুকদার এবং বিশেষ বক্তা ছিলেন সহ-সভাপতি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ টিপু।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সহকারী পরিচালক জাকারিয়া নোমান ফয়জি,হাটহাজারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন,হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি মোহাম্মদ জাহেদুল করিম চৌধুরী এবং দুবাই শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম তালুকদার।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান, সহ-প্রচার সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক ওবাইদুল আকবর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, সহ-ত্রাণ সম্পাদক রানা, সহ-আপ্যায়ন সম্পাদক ওসমান এবং সহ-প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল আলম, এছাড়াও আল আইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান, ইন্টারন্যাশনাল সিটি শাখার সাধারণ সম্পাদক মোরশেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান শিকদার, দুবাই শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও শহিদুল্লাহ দুলো এবং শারজাহ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াইজ উদ্দিন সম্রাটসহ মন্নান ও আজিজসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সমিতির এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে হাটহাজারীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

