amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

১০ হাজার প্রবাসী ফেরত পাঠালো কুয়েত

ফায়েজুর রহমান
মার্চ ২৯, ২০২৩ ১:০৪ অপরাহ্ণ
Link Copied!

শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় বিভিন্ন দেশের ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত।

মঙ্গলবার (২৮ মার্চ) কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়।

মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মী। বেশ কয়েকটি এজেন্সি অন্যদেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রি করছে। যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদেরও ধরা হয়েছে বলে জানায় কমিটি। এদিকে পাবলিক অথরিটি ম্যানপাওয়ার কোম্পানিগুলোর মধ্যে স্থানান্তর বিষয়ে অভিযোগ পাওয়ার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। বিশেষ করে দেশে আসা নতুন কর্মীদের ক্ষেত্রে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।