amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩ চোরাই মোবাইল বিক্রেতা র‍্যাবের হাতে গ্রেফতার

মো. রাসেল সরকার
জানুয়ারি ৬, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৭৪টি চোরাই মোবাইলসহ তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) র‌্যাব-১০-এর একটি দল রাজধানীর শাহবাগ থানার অধীনে গুলিস্থান ওসমানী পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

তারা হলো মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা চোরাই মোবাইল ফোন মজুত, কেনাবেচার অপরাধে তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল ফোন সংগ্রহ করতো। পরে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানান র‌্যাব-১০-এর অধিনায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।