amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজাপুরে ৬০ শতাংশ জমির সূর্যমুখী গাছ লবন দিয়ে ক্ষতিসাধনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৩ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির রাজাপুরের বাগড়ি ধানসিঁড়িটি তীর এলাকায় শাহিন সিকদারের চাষকৃত প্রায় ৬০ শতাংশ জমির ফুল ও ফলসহ সূর্যমূখীর গাছ লবন দিয়ে এবং ক্ষেতে ছাড়ল চড়িয়ে ক্ষতিসাধন করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শাহিন সিকদার বাদি হয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শাহিন সিকদার স্থানীয় ইউনুছ মৃধা, মুরাদ গাজী, হালিম সিকদারের কাছ থেকে নগদ টাকায় জমি লিজ নিয়ে সূর্যমুখি, ভুট্টার চাষ করেন।

শাহিন চাষ করার সময় প্রতিপক্ষ জাকির মৃধা তাকে বাধা প্রদান করে। ওই সময় বিবাদীর সাথে তার অনেক কথা কাটাকাটি হয়। তখন ফসল হলে ঠিকমত ফল পাবে হুমকি প্রদান করে। বর্তমানে ফসলের গাছ হওয়ার ছাল দিয়ে কৃষি ফসল খাওয়াইয়া নষ্ট করে ফেলে এবং শত্রুতামুলক ফসলে লবন দেয়ায় চাষকৃত সূর্যমুখি গাছগুলো মরে যাচ্ছে। শাহিন সিকদার এ ঘটনার কঠোর বিচার দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।