amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৮ম চীন-দক্ষিণ এশিয়া ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ফোরাম অনুষ্ঠিত

চীন প্রতিনিধি:
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অংশগ্রহণে চীনে “৮ম চীন-দক্ষিণ এশিয়া ফ্রেন্ডশিপ অর্গানাইজেশন ফোরাম” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের আমন্ত্রণে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এই ফোরামে অংশগ্রহণ করেন।

ফোরামের লক্ষ হলো, চীন এবং দক্ষিণ এশিয়ার দেশ গুলোর সাথে সাংস্কৃতিক বোঝাপড়া, অর্থনৈতিক সহযোগিতা, মানুষে মানুষে আদান-প্রদান বৃদ্ধি এবং উন্নয়ন করা।

একটি অংশিদ্বারিত্ব ভবিষ্যতের জন্য ভাল প্রতিবেশী এই থিম নিয়ে, ফোরামটি চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিস এর মহাপরিচালক ফান ইয়ং এর সভাপতিত্বে চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে অনুষ্ঠিত হয়।

দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর সহযোগিতায় ফোরামটি চিয়াংশি প্রভিন্সিয়াল পিপলস গভর্নমেন্ট এবং অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া রিজিওনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন উইথ চায়না যৌথভাবে আয়োজন করে।

চিয়াংশি প্রাদেশিক জনগণের সরকারের ভাইস গভর্নর শিয়া ওয়েন ইয়ং, চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিস এর ভাইস প্রেসিডেন্ট চিয়াং চিয়াং, অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া রিজিওনাল ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন উইথ চায়না এর প্রেসিডেন্ট অনুপ ভট্টরাই সহ অন্যান্য অতিথি ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।

স্থানীয় সরকারের আমন্ত্রণে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন মিয়া, বাংলাদেশ-চীন সাংস্কৃতিক অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সদস্য আব্দুল আজিম, এবং চিয়াংশি প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ফোরামে অংশ নেন।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং চীন থেকে ১২০ জনেরও বেশি প্রতিনিধি এই ফোরামে অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।