amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন নিয়ে সেমিনার

কে এম সাইফুর রহমান
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

‘থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়ে গড়বো বাংলাদেশ’ -এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ ফেব্রুয়ারী) সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ -এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলাম, এনডিসি মো. আরিফ হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, নাজনীন সুলতানা, মো. সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী,গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায়, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, জরিপ অফিসার মো. জহুরুল হক মোল্যা, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন, জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার এম বদরুজ্জোদা বদর, প্রেস ক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করেন। বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অতিথিরা।

এছাড়াও সেমিনারে অংশ নেওয়া অতিথিরা বলেন, জেনে বুঝে, প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশে গেলে, অর্থ—সম্মান দুটোই পাওয়া যাবে। মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে বা অন্যের প্রলোভনে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।