amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক সাবেক চসিক প্রশাসক সুজন

অনলাইন ডেস্ক
মে ২২, ২০২৩ ১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নগর আওয়ামী লীগের সহ সভাপতি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজনকে।

রবিবার (২১ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়।

খোরশেদ আলম সুজনকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, গত ১৩ মার্চ কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগএর উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র সমন্বয়ক জনাব আমির হোসেন আমু (এমপি) 

সভার সিদ্ধান্ত মোতাবেক আপনাকে (খোরশেদ আলম সুজন) চট্টগ্রাম মহানগর ১৪ দলএর সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

উল্লেখ্য, ২০০৭সালে আওয়ামী লীগ থেকে তৎকালীন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদের জন্য খোরশেদ আলম সুজনকে মনোনয়ন দেয়া হয়েছিলো। কিন্তু সেই বার তাকে আওয়ামী লীগের পার্লামেন্টারী বোর্ডের নির্দেশে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিতে হয়। তার স্থলে মনোনয়ন দেয়া হয়েছিলো এম লতিফকে। 

 

খোরশেদ আলম সুজন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। তিনি ছাত্রজীবনে হাজী মুহাম্মদ মহসীন কলেজে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। 

পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। দীর্ঘ বছর ধরে দলের একজন ত্যাগী নেতা হিসেবে কাজ করে যাচ্ছেন। ২০২০ সালের আগস্ট তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিযুক্ত হন। ১৮০ দিন দায়িত্ব পালন শেষে তিনি ২০২১ সালে প্রশাসকের পদ হতে অব্যাহতি নেন।

 

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর সব কিছু চট্টগ্রাম নগরকেই ঘিরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।