চট্টগ্রাম হাটহাজারী উপজেলার বিভিন্ন কারখানা, গুদাম ও ব্যবসায় প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থার উপর অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ৫ ফেব্রুয়ারী বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোঃশাহিদুল আলম।এই সময় অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন-২০০৩ এর বিভিন্ন ধারার পরিলক্ষিত হওয়ার ফলে অগ্নিকাণ্ডের ঘটনার মাধ্যমে জানামালের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হতে পারে বলে প্রতীয়মান হয়। এ প্রেক্ষিতে ওয়াল্ড ফার্নিচার ২০ হাজার টাকা,গ্যালারী,গ্লোবাল এন্টারপ্রাইজ ৩০ হাজার টাকা,কর্ণফুলী প্যাকেজিং লিঃ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলম জানান, অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ সকল প্রতিষ্ঠান ও স্থাপনায় যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা স্থাপনের বিষয়ে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে। এ প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় ও উল্লিখিত জরিমানা আরোপ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের সচেতনতা আশা করছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও অভিযান পরিচালনা করা হবে।
এই অভিযানে অংশগ্রহণ করেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃশাহজাহান ও তার টিম।

