amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শিরোপা জয়ের জন্য মেসি যেকোনো কিছুই করতে পারে-রোনালদিনিয়ো

স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ১৮, ২০২২ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

শুধুই কি এক সময়ের ক্লাব সতীর্থ? না, এর থেকেও বেশি কিছু। এক বড় ভাইয়ের মতো স্নেহ দিয়ে ছোট ভাই মেসিকে আগলে রেখেছিলেন। হ্যা, ঠিকই ধরেছেন। সুপারস্টার লিওনেল মেসি এবং কিংবদন্তী রোনালদিনিয়ো কথাই বলছি।

বার্সার সিনিয়র দলের হয়ে মেসির প্রথম গোলটিও এসেছিল রোনালদিনিয়ো অ্যাসিস্টেই। ফুটবলের বাহিরেও  রয়েছে দু’জনের মধ্যে রয়েছে দারুণ সম্পর্ক। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে গ্যালারিতে বসে লিওনেল মেসির খেলাও দেখেছেন রোনালদিনিয়ো। এবার তাকে(মেসি) নিয়ে মুখ খুললেন রোনি। তিনি মনে করেন এলএমটেন নাকি চাইলে ৫০ বছর বয়স পর্যন্তও ফুটবল খেলতে পারবেন।

রোনালদিনিয়ো বলেন, “  এটাই মেসির শেষ বিশ্বকাপ। শিরোপা জয়ের জন্য মেসি যেকোনো কিছুই করতে পারে। মেসির মধ্যে এমন কিছু প্রতিভা আছে যার ফলে সে চাইলে ৫০ বছর বয়স পর্যন্তও ফুটবল খেলতে পারেন” 

তবে রোনালদিনিয়ো মনে করেন ফাইনালের মোড় একাই ঘুরিয়ে দিতে পারেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেন, “এমবাপ্পে একা চাইলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে একজন দারুণ ফুটবলার। বিশ্বসেরা হওয়ার সব গুণই তার মধ্যে আছে”

লুসাইল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। যেখানে হয়ত শেষবারের মতোই আর্জেন্টিনা জার্সি গায়ে যাবে লিওনেল মেসিকে। ফাইনাল দেখতে গ্যালারিতে শুধু রোনালদিনিয়োই নয় বরং উপস্থিত থাকবেন রিকুয়েলমে, আয়ালার মতো আর্জেন্টাইন কিংবদন্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।