amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় পিতার ভুলে গাড়িতে আবদ্ধ থাকায় এক শিশুর মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ভেতর প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা আবদ্ধ থাকার পর বাংলাদেশি বংশোদ্ভূত ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ০২/০২/২০২৩ গ্লেনফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।ওই সময় গ্লেনফিল্ড এলাকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রে জানা যায়,শিশুটির বাবা-মা ২ জনই বাংলাদেশি।নিহত শিশুটির বাবা বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ছোট ছেলেকেও গাড়িতে করে নিয়ে যান।বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তিনি ছোট ছেলেকে গাড়ি থেকে নামাতে ভুলে যান।

প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা পর বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট ছেলের কথা তার মনে পড়ে।তখন তিনি ছোট ছেলেকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান।ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। খবর পেয়ে পুলিশ এবং চিকিৎসকরা ঘটনাস্থলে এসে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ নিহত শিশুর বাবাকে সহ গাড়িটি জব্দ করে ক্যাম্পবেলটাউন থানায় নিয়ে গিয়েছে।নিহত শিশুটির পিতা পুলিশকে নিজের ভুলের কথা জানিয়েছেন যে, তার ছোট ছেলে ভুলবশত সারাদিন গাড়িতে বন্ধ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।