amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সংগীতে নবাব স্যার সলিমুল্লাহ সম্মাননা পেলেন সৈয়দ মোতালেব

শাহনাজ বেগম
জানুয়ারি ২৬, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গত ২১ জানুয়ারি বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে স্বদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসংস্কারক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাণপুরুষ ও বুয়েটের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১০৮ তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

সংগীতে অবদান রাখায় এ বছর ওস্তাদ সৈয়দ মোতালেব সাহেবকে নবাব স্যার সলিমুল্লাহ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী এম. নাজিমউদ্দীন আল-আজাদ।বিশেষ অতিথি ছিলেন প্রজনন ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানুম আখতার, নিউইয়র্ক ট্রাভেলসের এমডি লায়ন আলহাজ্ব আকবর হোসেন পাঠান, অধরা গ্ল্যামার ওয়ার্ল্ডের সিও খনিয়া খানম ববি, বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ খলিলুল রহমান এবং কবি মোঃ হানিফ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ ইদ্রিস আলী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন এড. মোঃ রবিউল হোসেন রবি৷ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ন-সাধারণ সম্পাদক কবি ও অধ্যক্ষ লায়লা ফেরদৌসী নীলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।