amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দাখিল পরীক্ষায় কাগতিয়া মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শতভাগ সাফল্য

মোহাম্মদ ইরফানুল ইসলাম
নভেম্বর ২৮, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের দাখিল পরীক্ষায় এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ. মাদরাসার মূল ক্যাম্পাস ও চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে ২০ জন এ-প্লাসসহ শতভাগ পাস করেছে।

 

মাদরাসার এ অভাবনীয় ফলাফলে এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকেরা অত্যন্ত আনন্দিত। এ সাফল্যের জন্য মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও প্রধান পৃষ্ঠপোষক খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া মাদরাসা শিক্ষার মান ও লেখাপড়ার সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলীর সার্বক্ষণিক পর্যবেক্ষণ, শিক্ষকণ্ডলীর নিয়মিত পাঠদান ও নিবিড় পরিচর্যা মাদরাসার ধারাবাহিক সাফল্যের নেপথ্যে প্রধান ভূমিকা রাখছে বলে অভিভাবকমণ্ডলীসহ সকলে অভিমত ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।