amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১১ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

অনিঃশেষ ভালবাসা বঙ্গকন্যা শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১১, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

আজ এক দেশরত্ন এ দেশ কন্যার গল্প বলি,
যে হাজার বছরে একজনই আসে।
এক দিশেহারা জাতির কথা বলি,
যারা পিতাকে হারিয়েছিল শেষে।

সেই পিতাহারা নেতৃত্বহীন জাতি,
উত্তাল সমুদ্রে পায়না খুঁজে কুল।
নিঃস্ব সে জাতি ভুলে রীতিনীতি,
পথ খুঁজে পেতে আকুল।

সেই সময়ে মৃত্যুঞ্জয়ী এক স্বপ্নের ফেরিওয়ালা
রূপকথার গল্পের নায়ক শেখ হাসিনা
গড়েছো তুমি সোনার বাংলা,
বিশ্ব দরবারে এনেছে দেশের সম্মান।
কোটি মানুষের হৃদয়ে নিয়েছো করে ঠাঁই,
দারিদ্রতা আর দুর্নীতিকে দিয়েছো
এদেশ থেকে বিদায়।

পাথরে লেখা নাম ক্ষয়ে যাবে হৃদয়ে লিখ নাম রয়ে যাবে।

তুমি বঙ্গবন্ধু ও বঙ্গমাতা কন্যারূপে
মমতাময়ী ভগিনীরূপে, রত্নগর্ভা মারূপে,
আমাদের অতি প্রিয়জন।

তোমার হৃদয় জুড়ে অনিঃশেষ ভালোবাসা
তুমি মানে শান্তি ও সমৃদ্ধির পথে পদযাত্রা
তাইতো সবুজ সুনীল আজ এদেশ
হাস্যোজ্জ্বল এক নতুন বাংলাদেশ।

লেখক: সাইমন ইসলাম (মুন্না)
বি.এস.সি (৩য় বর্ষ)
চট্টগ্রাম কলেজ


( নিয়মিত আপডেট পেতে আামাদের সঙ্গে থাকুন, এখই সাথে আপনার লিখা যে কোন কবিতা, গল্প পাঠান আমাদের ই-মেইলে)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।