হাটহাজারী পৌর সদরে অবস্থিত প্রাচীনতম মন্দির শ্রীশ্রী নিতাই বাউল আখড়া (বিশ্বম্ভর ধাম) এর উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়।
গতকাল (১৭মার্চ) শুক্রবার উন্নয়ন কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অধ্যাপক নীলাদ্রি দে, ডাঃ শ্রীধাম নাথ, সুজন শীল সহ আশ্রম পরিচালনা পরিষদের কর্মকর্তা ও স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।
পরে আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি জুয়েল সেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি বিশ্বজিৎ দে এর সঞ্চালনায় কার্যকরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্থ সম্পাদক স্বপন কান্তি নাথ মহোৎসব ২০২৩ ইং আয়- ব্যয় হিসাব উত্তাপন করেন।
সভায় স্থানীয় গ্রামবাসী সহ সদস্যগনের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অরুন বিকাশ চৌধুরী, প্রমোদ বরণ সেন, হরি নারায়ণ রায়,সুধীর নাথ, চান্দু রায়, রতন চৌধুরী, উজ্জ্বল সেন, উদয় কুমার সেন,অপু চৌধুরী, সমীর নাথ, দোলন চৌধুরী, দোলন দে, বিকাশ রায়, শ্যামল দত্ত, অজয় সেন, শিমুল নাথ, ত্রিদীপ নাথ, নয়ন চৌধুরী, সুমন চৌধুরী, অধ্যাপক বিপ্লব মহাজন,সাজু রায়, বিপ্লব তালুকদার, দীলিপ নাথ, শিবু নাথ, ডাঃ রাজেশ দে, সুজন দে, অমর সেন, মন্জয় চৌধুরী, অজয দাশ, বিজয় দাশ,সমর সেন সানু প্রমূখ।

