amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আকাশে চাঁদের সঙ্গে তারার মিতালি, ফেসবুকে ভাইরাল 

অনলাইন ডেস্ক
মার্চ ২৪, ২০২৩ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আকাশে আজ ভিন্ন এক চাঁদ দেখা গেছে। সচারাচার এ ধরনের চাঁদের দেখা যাওয়া যায় না। ইফতারের পরই অনেকে চাঁদের এ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শুক্রবার (২৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে চাঁদের নিচে তারা দেখা গেছে। এ নিয়ে অনেকের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

সন্ধ্যার আকাশে চাঁদ উঠলে তার পাশে একটি তারা দেখা যায়। অনেকে একে সুখ তারা বলে থাকেন। আসলে এটি শুক্র গ্রহ।

গত ১লা মার্চ থেকেই খুব কাছাকাছি অবস্থান করছে বৃহস্পতি ও শুক্র গ্রহ। রাতের আকাশেই দেখা মিলছে এই বিরল দৃশ্যের। সূর্যাস্তের পর পশ্চিম আকাশের দিকে তাকালেই দেখা যাচ্ছে বৃহস্পতি ও শুক্র। আকাশে মেঘ না থাকলে কাছাকাছি আসার দৃশ্য খালি চোখেই দেখতে পারছেন যে কেউ।

বছরের শীতল ও উষ্ণতম মাসগুলোর মাঝামাঝি সময়কে বলা হয়ে থাকে ‘মিটিওরলজিক্যাল বসন্ত’। মিটিওরলজিক্যাল বসন্ত বলতে সাধারণত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সময়কে বলা হয়।

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার মতে, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি ও সবচেয়ে উজ্জ্বল গ্রহ শুক্র পরস্পরের কাছাকাছি আসার দৃশ্যটি রাতের আকাশে এক অন্যরকম আভা ছড়াবে। এ সময় বৃহস্পতির সবচেয়ে উজ্জ্বল চারটি নক্ষত্রও দেখা যাবে আকাশে।

নাসা বলছে, সৌরজগতের গ্রহগুলো সূর্যের চারদিকে একই সমতলে বিভিন্ন কক্ষপথে ক্রমাগত ঘুরতে থাকার কারণে কখনও কখনও একই সরলরেখায় একাধিক গ্রহকে দেখা যায়। তখন মনে হয় গ্রহগুলো পরস্পরের কাছাকাছি চলে এসেছে, অথবা পরস্পরকে ছুঁয়ে ফেলছে। কিন্তু বাস্তবে গ্রহগুলো একে অপর থেকে অনেকটাই দূরেই অবস্থান করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।