amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চকবাজার জোনের এসি’র বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

এম, রাসেল সরকার
মার্চ ২৫, ২০২৩ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

রমজানের প্রথম দিনে ইফতার বাজারের ছবি তুলতে গিয়ে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপুকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে চকবাজার থানার সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, ‘একটু ভুল বোঝাবুঝি হয়েছে। কোনও সমস্যা নেই, মিলমিশ করে দেওয়া হয়েছে।

ভুক্তভোগী ফটো সাংবাদিক মাহমুদ হোসেন অপু ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনে কর্মরত। তিনি বলেন, ‘চকবাজার থানার সামনে মোটরসাইকেল রাখা নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এসময় সিভিল পোশাকে এসি যিয়াদ এসেই আমার মুখে ঘুষি মারেন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে সরিয়ে নিয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জয়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, ‘এটা সামান্য বিষয়। মোটরসাইকেল রাখা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু কারও গায়ে হাত তোলা হয়নি বলে তিনি দাবি করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।