চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল শারীরিক চেকআপের জন্য শুক্রবার (২৪ মার্চ) রাতে সিঙ্গাপুর গিয়েছেন। তার বাম চোখে সমস্যা দেখা দিয়েছে। চোখের ছানি অপারেশনের পর থেকে সমস্যা দেখা দেয়ায় তিনি আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন। পুনরায় এ সমস্যা দেখা দেয়ায় তিনি সিঙ্গাপুর গিয়েছেন।
ডিপজল বলেন, বাম চোখে একটু ঝাপসা দেখা দেয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসব। চেকআপ শেষে ৪ এপ্রিল দেশে ফিরব বলে আশা করছি। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি সবার কাছে এই দোয়া চাই।
উল্লেখ্য, আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাবে। মজার গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। ঈদে সিনেমাটি দর্শক প্রাণভরে উপভোগ করতে পারবে বলে তিনি জানিয়েছেন। সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

