amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে স্বাধীনতা দিবস পালিত

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ পালিত হয়েছে।

রবিবার দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।

পরে সকাল সাড়ে ১১টায় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে মিলিত হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড.শেখ আবদুস সালাম।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান , কোষাধ্যাক্ষ অধ্যাপক ড.মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।