সাংসদ পদ খারিজের পর এবার সরকারি বাংলো ছাড়তে রাহুল গান্ধীকে নোটিশ পাঠানো হয়েছে।সোমবার (২৭ মার্চ) তাকে নোটিশ দিয়েছে লোকসভার হাউজিং কমিটি।
২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ হিসেবে থাকার সূত্রে দিল্লিতে ১২ তুঘলক রোডে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। গত ২৩ মার্চ তার সাংসদ পদ খারিজ হওয়ায় তাই বাংলো খালি করতে নোটিশ দেওয়া হয়েছে তাকে।
আগামী ১ মাসের মধ্যে সরকারি বাংলো ছাড়তে রাহুলকে নোটিশ দেওয়া হয়েছে। তবে রাহুলের তরফ থেকে দাবি করা হয়েছে যে, এমন কোনো নোটিশ তারা পাননি।
উল্লেখ্য, ‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার রাহুলকে ২ বছরের জেলের সাজা শুনিয়েছে গুজরাটের সুরত জেলা আদালত। একইসাথে তার সাংসদ পদ খারিজ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
শনিবার সাংবাদিক বৈঠকে রাহুল বলেন,মোদি-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে তাকে। সংসদে আমার পরের বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী ভীত, তাই সাংসদ পদ খারিজ করেছে।

