amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী গুগলের ‘বার্ড’

আব্দুল্লাহ আল নোমান
মার্চ ২৮, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাজারে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী নিয়ে আসলো গুগল। গুগলের আনা এই নতুন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সটির নাম ‘বার্ড’।

গত বছরের নভেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আসে। মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি উন্মুক্তের পরপরই দ্রুত জনপ্রিয়তা পায়। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরি করেছে গুগল। তবে বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য চ্যাটবটটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, ২০২২ সালের প্রথম দিক থেকেই বার্ড নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির কাজ করছিল গুগল। এই চ্যাটবটের ব্যবহার এত দিন পরীক্ষামূলক বা বেটা হিসেবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। চ্যাটবটটি ইংরেজি ভাষায় করা যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। ফলে চ্যাটবটটি আলাদাভাবে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এলএএমডিএ (ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস) কাজে লাগিয়েই মূলত তৈরি করা হয়েছে বার্ড নামের চ্যাটবটটি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যবহারকারীদের মতামত পাওয়ার পর চ্যাটবটটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগল রিসার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জোবিন গরমানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।