রসায়ন সমিতিকে এক লক্ষ টাকার চেক প্রদান করেছে রসায়ন এলামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শুক্রবার (৩১মার্চ) রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে ইফতার ও মতবিনিময় সভায় চেকটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম লুৎফর রহমানের হাতে তুলে দেওয়া হয়।
উক্ত ইফতার ও মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান। এছাড়া রসায়ন বিভাগের শিক্ষকগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্য রাখেন রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মীর মাহবুব হাসান। এরপর এলামনাই এসোসিয়েশনকে ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে মত বিনিময় করেন রসায়ন বিভাগ এর প্রথম ব্যাচ হতে সকল ব্যাচের শিক্ষার্থীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

