amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামিন পেলেন প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান

এম রাসেল সরকার
এপ্রিল ৩, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় করা মামলায় ২০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান। পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে দ্বিতীয়বার জামিন আবেদন করেন শামসুজ্জামান। আদালত তার জামিন মঞ্জুর করেছেন। শামসুজ্জামানের আইনজীবী প্রশান্ত কর্মকার বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ মার্চ) সিএমএম আদালতে আনা হয় শামসুজ্জামানকে। পরে রমনা থানা পুলিশ তাকে কারাগারে আটক রাখার আবেদন করে। সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবী। ওই দিন উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ তিনি আবারও জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত তাকে জামিন আবেদন মঞ্জুর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।