amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসাধীন থেকেও মামলার আসামি চবি শিক্ষার্থী!

ক্যাম্পাস প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২৩ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়( চবি) আরবি বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মো: রফিকুল সরকার ও তার পরিবারের অন্য ৩ সদস্য সহ মোট চারজন কে আসামী করে হয়রানী মূলক মিথ্যা মামলা দায়েরের অভিযোগ উঠেছে মো:আলমাছ সরকারের বিরুদ্ধে।

মামলা দিয়ে ক্ষান্ত হননি দেওয়া হয়েছে কঠিন কঠিন ধারা। মামলায় উল্লেখিত সাক্ষীগণের সাথে কথা বলে জানা যায় এই কঠিন কঠিন ধারা ঘটে যাওয়া ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই, এই ধারাগুলি প্রমাণ করে এটি একটি সাজানো ষড়যন্ত্র। মূলত এটি ছিল নিছক একটি সামাজিক ও পারিবারিক সমস্যা। গত ১৬ই মার্চ শরীয়তপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সখিপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,বিবাদীগন মো:রফিকুল ও তার পরিবারের সাথে বাদীর পূর্ব থেকেই জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন ০৫ই মার্চ রোজ রবিবার আনন্দ বাজার মসজিদের সামনে মাগরিবের নামাজের পর ২নং আসামী সাক্ষীকে কিল ঘুষি মারে এবং ২নং আসামীর হুকুম নিয়ে ১নং আসামী লোহার রড দিয়ে বারি মারিলে ডান হাতের উপর কাধে হাড ভাঙ্গা জখম হয়।৩ ও ৪ নং আসামী এলোপাতাড়ি কিল ঘুষি মারে ৪নং আসামী মো:রফিকুল ২নং বাদীর লুঙ্গি টেনে ধরিলে তাহার সাথে থাকা ৩০,০০০( ত্রিশ হাজার টাকা )নিয়ে যায়। ৯নং সাক্ষী তাহার ছেলের মারধরের করিতেছে শুনিয়া ঘটনাস্থলে গেলে ৪নং আসামী তাহার শরীরে বিভিন্ন স্থানে কিল ঘুষি মারিলে নিলা ফুলা জখম হয়।

এই বিষয়ে মো:রফিকুল সরকার দাবি করেন,তিনি ঘটনার দিন ৫ই মার্চ সন্ধ্যার দিকে ঢাকার সাভারস্থ বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতাল সংলগ্ন নিউ সুপার ডেন্টাল কেয়ারে ডাক্তার মো:হাফিজুর রহমানের তত্ত্বাবধানে দাতেঁর চিকিৎসা নেই। যার কারণে তিনি সাভারে অবস্থান করছিল। যার সমস্ত তথ্যাদি তাহার কাছে রক্ষিত আছে। তিনি অভিযোগ করেন, এলাকার কুচক্রি মহল আমার শিক্ষা জীবনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

এই সম্পর্কে সাক্ষী মো সোরাব রাডী কে প্রতিবেদক ফোন দিলে বলেন যে, মো:রফিকুল সরকার ঐদিন ঘটনাস্থলে অনুপস্থিত ছিল এবং তাদের মাঝে মারামারি ঘটনা ঘটেছে।

অপর সাক্ষী মো মহন ছৈয়াল কে ফোন দিলে তিনি বলেন যে, ঘটনা সময়ে মো:রফিকুল সরকার উপস্থিত ছিল না, এটা একেবারে মিথ্যা ।

মো:রফিকুল সরকারের পিতা মো:ফারুক সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাদের হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতা অনুভব করছি। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট অনুরোধ করছি।

এই বিষয়ে বাদী আলমাছ সরকারকে ফোন দিলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

ঘটনা সম্পর্কে তদন্ত কর্মকর্তা এসআই আতিয়ার রহমান বলেন,সর্ব প্রথম আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং সত্যতা না পাওয়া গেলে আইনানুগ যথার্থ ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য মো:রফিকুল সরকার দৈনিক দিগন্তরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কর্মরত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।