amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চান্দগাঁওতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৭, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ পটিয়া-বোয়ালখালী সমন্বয় পরিষদের উদ্যোগে গত ৭ এপ্রিল শুক্রবার বাদে আসর হতে চান্দগাঁও বাহির সিগন্যাল আর. এফ কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন,পার্থিব লোভ-লালসামুক্ত থাকা, ত্যাগ-সহিষ্ণুতার সাধনা করা এবং মানবিক মূল্যবোধ তৈরি হওয়ার প্রশিক্ষণে মাহে রমজানের গুরুত্ব অপরিসীম।
এতে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক, ৫নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের ছাহেব,মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী,অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।