amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেঘনা সেতু হলে শরীয়তপুর হবে দেশের হৃদপিন্ড

আবু হানিফ, নিজস্ব প্রতিবেদেক:
এপ্রিল ৮, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

মেঘনা সেতু হলে শরীয়তপুর হবে দেশের হৃদপিন্ড সেই সাথে শরীয়তপুর হবে দেশের নাম্বার ওয়ান জেলা বলে মন্তব্য করেছেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার।

শিক্ষা, মৈত্রী, সৌহার্দ্যের স্লোগানের ধারক বাহক শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে শুক্রবার (৭এপ্রিল) ইউনিক রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, শরীয়তপুরের গণমানুষের সাথে কথা বলে জানা যায় তারা প্রত্যেকে জননেত্রীর দূরদর্শী নেতৃত্বের জন্য সবসয় দোয়া করেন। আমাদের এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দ্বারপ্রান্তে তা বাস্তাবায়িত হলে শরীয়তপুরের নাম আরো উজ্জ্বল হয়ে যাবে।
শিক্ষার্থীদের লেখাপড়া অর্জন করে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে সবাইকে আহ্বান করেন তিনি। জেলা পরিষদের মাধ্যমে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের প্রতিবছর উপবৃত্তি ও শরীয়তপুরের ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান করার প্রতিশ্রুতি ও দেন। লেখাপড়ায় অসস্বচ্ছল হলে তার কাছে সরাসরি এলে তিনি ব্যক্তিগতভাবে তা ব্যবস্থা করে দিবেন বলেও আশ্বাস দিয়েছেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মমহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, খাদ্যকর্মকর্তা মশিউর রহমান রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এডভোকেট এস এম সিরাজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারনত সম্পাদক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ এম আই শিশির, জবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলতাফ মাহমুদ , মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, ৩৫ তম বিসিএস শিক্ষাক্যাডার দেলোয়ার দুলাল, শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাধন। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের ইসলাম সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল। সাবেক সভাপতি জুয়েল রানা, সাবেক সাধারণ সম্পাদক ডি এম বখতিয়ার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. এনামুল হাসান খান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহজালাল রনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।