amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বসন্তের পদাবলী

রুমি চৌধুরী
এপ্রিল ১২, ২০২৩ ৮:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ফাল্গুনের গেরস্থালী দেখে
বসন্তের পদাবলী লিখতে বসে আত্মভোলা চাঁদ
নগরীর সমস্ত ফুটপাত জুড়ে
সারারাত ধরে চলে জোৎস্নার অবাধ বিকিকিনি।

ভোর রাতে ঘুমঘুম চোখে
ব্যাস্ত হয়ে পড়ে প্রণয়ের স্বপ্নীল মহড়ায়
অথচ বোকা চাঁদ কখনোই জানতে পারেনা
পূর্ণতাকে পাওয়ার উছিলায়
শূন্যতায় ভেসে বেড়ায় যে মেঘ
বৃষ্টির প্লাবনে সেও শেষ অবধি শূন্যই থেকে যায়।

হাজারো নক্ষত্রের মাঝে থেকেও
চাঁদ নিজেই আজন্ম একা যেমন!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।