কক্সবাজারের ঈদগাঁও`র ইসলামপুর ধর্মের ছড়া এলাকার নুরুল ইসলামের ছেলে প্রবাসী ছানা উল্লাহ্ এর সাথে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
ছানা উল্লাহ্ দ্বীর্ঘদিন যাবৎ প্রতিষ্টিত একজন প্রবাসী। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ৬ বছর আগে একই এলাকার নুরুল কবির ও তার ছেলে আবুল কালামের সাথে ৩শ টাকা মূল্যের স্টাম্পে যৌথ মুলধনী ব্যবসার চুক্তি সম্পন্ন হয়েছিলো। দশ লক্ষ টাকা বিনিয়োগ করার পরে ছানা উল্লাহ্ পূনরায় বিদেশে চলে যায়। বছর খানেক পরে দেশে ফেরৎ আসলে ব্যবসায়ের অংশিদাররা তার সাথে প্রতারনা করে। পুরাতন চুক্তি শর্ত ভেঙ্গে অন্যজনের সাথে নতুন চুক্তি করে ব্যবসা করে আসছে। চুক্তি অনুযায়ী ছানা উল্লাহ্ বিনিয়োগ এবং লভ্যাংশের টাকা ফেরত চাইলে ৫ লক্ষ টাকা ফেরৎও দেয়। লভ্যাংশসহ বাকি ৮ লাখ ৬০ হাজার দেওয়ার তারিখ বারবার পরিবর্তন হওয়ার পরে এক পর্যায়ে টাকা চাইতে গেলে উল্টো ছানা উল্লাকে জানে মেরে ফেলার হুমকি দিয়ে টাকা পয়সা আর না দেওয়ার পায়তারা করতেছে।
উক্ত ঘটনায় ঈদগাঁও থানায় ছানা উল্লাহ্ বাদি হয়ে নুরুল কবির ও তার ছেলে আবুল কালামকে বিবাদী করে শুক্রবার লিখিত অভিযোগ দায়ের করেন।

