amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাইর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জবি প্রতিনিধি:
এপ্রিল ১৮, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহয়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মিলনায়তনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুদ্দীন খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওলিদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, সভাপতি মো. ইব্রাহিম ফরাজি, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক মো. মঞ্জুর হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।