amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার রনি তালুকদার

স্পোর্টস ডেস্ক:
এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রনি তালুকদার দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সোনারগাঁও ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব বিজনেস স্টাডিস (বিবিএ) প্রোগ্রামে ভর্তি হয়েছেন

২০১৫ সালে জাতীয় দলে যোগদানের পর থেকে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খেলে আসছেন রনি তালুকদার। চলতি মৌসুমে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ডাক পান রনি। জাতীয় দলে ফিরেই ছন্দে আছেন রনি তালুকদার। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে রনি মাত্র ২৪ বলে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন, যা টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ড।

কিন্তু থেমে ছিল তার শিক্ষা জীবনের ক্যারিয়ার। যার ধারাবাহিকায় বুধবার (১৯ এপ্রিল) সোনারগাঁও ইউনিভার্সিটির গ্রীন রোডের ক্যাম্পাসে এসে বিবিএ বিভাগে ভর্তি হতে ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, এতদিন পর পড়াশোনা শুরু করতে পেরে আমার ভালো লাগছে। সোনারগাঁও ইউনিভার্সিটি এ দেশের খেলোয়াড়দের পড়াশোনার সুযোগ করে দিচ্ছে এ জন্য তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি বলেন, আমি এখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পড়াশোনা শেষ করতে চাই। তিনি আরও বলেন, আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আয়ারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে ম্যাচ শেষ করে আমি ইউনিভার্সিটির পড়াশোনায় মনোযোগ দেব। রনি তালুকদার বলেন, আমাকে ভর্তির সুযোগ করে দেয়ার জন্য আমি ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সোনারগাঁও ইউনিভার্সিটি এখন আমার ইউনিভার্সিটি। এ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি গর্বিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।