চট্টগ্রাম ফটিকছড়িতে তরুণ ছাত্রদের বৃহৎ সংগঠন ভাই+ভাই FTC কর্তৃক পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল (বুধবার) ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন- ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি মির্জা হাসানুল কবির রুবেল, যুবলীগ নেতা সালাউদ্দিন, রুবেল, ছাত্রলীগ নেতা রিসান উদ্দিন সাহেদ,
কলেজ ছাত্রলীগের আহবায়ক রাহুল, আনিস, ইসা রিফাত, রাসেল, মিজান, টিপু, সজিবসহ ছাত্রলীগের ও ভাই ভাই সংগঠনের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

