amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জ চর সৈয়দপুর থেকে ৩০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন গ্রেপ্তার

এম রাসেল সরকার
মে ১, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর গুদারাঘাট এলাকায় মাদক বিরোধী অভিযানে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম: মো, জুনাইদ (২০), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-শমসিদা, সাং-পাহাড়তলী (৯ নং ওয়ার্ড), থানা-কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার এবং তবারক হোসেন (২২), পিতা-দ্বীন মোহাম্মদ, মাতা-মৃত রেহানা আক্তার, সাং-লেদা টাওয়ার (লেদা পাড়া), থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার, এ/পিঃ সাং-পাহাড়তলী (৯ নং ওয়ার্ড), থানা-কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।