amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২০ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

নোবিপ্রবি প্রতিনিধি:::
মে ২০, ২০২৩ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার (২০ মে ২০২৩) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবিতে বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নোবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ২০৭৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ২০২৫ জন শিক্ষার্থী, উপস্থিতির হার ৯৭.৬৪ শতাংশ।

পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বিভিন্ন হল পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিপ্লব মল্লিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পরীক্ষা পরিচালনা ও আসন বিন্যাস উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

পরীক্ষার হল পরিদর্শন শেষে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘প্রতিবারের মতো এবারও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। পরীক্ষায় উপস্থিতি প্রায় শতভাগ, যা অত্যন্ত আনন্দের বিষয়। সুন্দরভাবে পরীক্ষা দিতে পেরে পরীক্ষার্থীরাও অনেক খুশি। আমি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

উল্লেখ্য, নোবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ১৪টি উপ-কমিটি ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, সাংবাদিকবৃন্দ ভর্তি পরীক্ষায় সহায়তা করছেন। এজন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: দিদার-উল-আলম সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (এ ঝঞ) গুচ্ছভূক্ত ২২ টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ ২০ মে ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ‘সি’ ইউনিটের পরীক্ষা আগামী ২৭ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ০৩ জুন ২০২৩ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।