মহান মুনিব রাহবারে আলম মওলা হুজুর মাইজভাণ্ডারী (ম.)’র অশেষ দয়ায় এবং নির্দেশনায় ৮ তলা বিশিষ্ট মডেল আবাসিক ভবনের ৪র্থ ও ৫ম তলার কাজ আজ থেকে আরম্ভ হয়েছে। কাজের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিলে উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সম্মানিত শিক্ষক ও ছাত্ররা অংশগ্রহণ করে সুষ্ঠুভাবে কাজ সম্পাদন ও সংশ্লিষ্ট সকলের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করেন। আমরা যাতে সুন্দরভাবে কাজ সম্পাদন করতে পারি সেজন্য সকলের দোয়া কামনা করছি। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার/সচিব মোহাম্মদ আনোয়ার সিকদার, শিক্ষক রবিউল হোসেন, মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মওলানা মুজিবুল হক, শাফায়াত হোসাইন ও হাফেজ আব্দুর রশিদসহ প্রতিষ্ঠানের অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

