amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গৌতম সাহার কোরিওগ্রাফিতে অপু বিশ্বাস – বারিশা

বিনোদন ডেস্ক
মে ২৫, ২০২৩ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বধূবেশে ধরা দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, একটি পার্লারের ফটোশুটে অংশ নিতেই বধূ সাজতে হয়েছে বলে জানান অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অপুর পাশাপাশি অংশ নেন মডেল-উপস্থাপিকা বারিশা হক।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের আকলিমা’স বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি। অপু বিশ্বাস জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সঙ্গে বারিশাও ছিল। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এর আগে এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুটে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।