গত ১৪ জুলাই শুক্রবার বাদে মাগরিব হতে শোহাদায়ে কারবালা ও হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১০নং জাফত নগর শাখার উদ্যোগে ফটিকছড়ি জাহানপুর কাজিম উদ্দিন মুন্সি বাড়ী জামে মসজিদে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ১৭নং জাফত নগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিয়া উদ্দীন জিয়া, মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী,মাওলানা মুহাম্মদ জাফর উদ্দীন কামালী ও মাওলানা মুহাম্মদ হোসাইন সাহেব।
প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ফোরকান মিয়া।
পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

