amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সমাবেশ করার অনুমতি চেয়ে জামায়াতের আবেদন

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ২৭, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহষ্পতিবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে লিখিত আবেদন পৌঁছে দেন।

লিখিত আবেদনে বলা হয়, আগামী শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা নিউমাকেট মোড় থেকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াতে ইসলাম। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।

সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান স্বাক্ষরিত আবেদনে সুশৃঙ্খল ও শান্তি পূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অনুমতি চেয়ে চিঠি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে দেন। এ সময় সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি, সিনিয়র আইনজীবী এ্যাড. বাশারাতুল্লাহ আওরঙ্গী বাবলা, সাতক্ষীরা বারের সাবেক সহসভাপতি ও সিনিয়র আইনজীবী এ্যাড. আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবী এ্যাড. আব্দুস সুবহান মুকুল, সিনিয়র আইনজীবী এ্যাড.আবদুল আজিজ , এ্যাড. মশিয়ার রহমান. এড.শহিদুল ইসলাম .এড. আবু তারেব .এড. মেজবাউর রহমান. এড. ইকবাল হাসান . এ্যাড. মাহবুবুর রহমান . এড. মোহতাছিম বিললাহ উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর বলেন, সাংবিধানিক ও নাগরিক অধীকার হিসেবে প্রকাশ্যে কর্মসূচি করতে অনুমতি চাওয়া হয়েছে। নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশের জন্য মুখিয়ে রয়েছেন। পুলিশের দিক নির্দেশনা অনুযায়ী বিক্ষোভ মিছিলটি করা হবে।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের আবেদন যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।