amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

মুক্তকণ্ঠ ডেস্ক:
জুলাই ২৮, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগ দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ শুরু করেছে বিএনপি। ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা এসেছেন মহাসমাবেশস্থলে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির মহাসমাবেশ শুরু হয়।

যুগপৎ ধারায় ঘোষিত এক দফা– প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।

সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে দলের নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশেপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। সভামঞ্চ থেকে পরিবেশন করা হয় বিভিন্ন প্রতিবাদী সংগীত।

কাকরাইল মসজিদের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক হয়ে ফকিরাপুল পর্যন্ত সড়কে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। মালিবাগ আবুল হোটেল থেকে শুরু করে মালিবাগ, মৌচাক, সেগুনবাগিচা কাঁচাবাজার, বিজয়নগর পানির ট্যাংকসহ নয়াপল্টনের আশপাশের অলিগলিতেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।