amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছের দ্বিতীয় পর্যায়ের ভর্তি শুরু আজ

নিজস্ব প্রতিবেদেক:
আগস্ট ১, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে শুরু হচ্ছে।

ওয়েবসাইটের মাধ্যমে দুপুর ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়ে চলবে চারদিন। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তারিখ প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ১ আগস্ট হতে ৪ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলবে ১ আগস্ট দুপুর ১২টা হতে ৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। মূল কাগজপত্র জমা দেওয়া যাবে ২ আগস্ট থেকে ৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে।

এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। এর আগে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলে গত ২৫ জুলাই পর্যন্ত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।