ঢাকা শহরে ডেঙ্গুজ্বর যেন ক্রমশ ভয়াবহ আকার ধারন করতেছে৷ ইতিমধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এ বছরে মৃতের সংখ্যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে।
এই ডেঙ্গুজ্বর যেন অভিশাপ হয়ে দাড়ালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়র এক শিক্ষার্থীর জীবনে।এইবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৭ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রুদ্র সরকার৷ তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। উনার নিজ জেলা কুড়িগ্রাম।
এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন৷ রসায়ন বিভাগের ১৬ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী সাজনীন আক্তার সাম্মী ও শাহরিয়ার আহম্মেদ আক্রান্ত হয়েছেন । উনারা দুইজন বাসায় চিকিৎসা নিচ্ছেন।সঠিক সময়ে সঠি পদক্ষেপ নিলেই ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

