amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবিতে জাতীয় শোকদিবস পালিত

ইবি প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান ও ভ

পরে উপাচার্যের নেতৃত্বে সকাল ১০ টার দিকে প্রশাসন ভবন চত্বর থেকে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এসময় মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান।

পরবর্তীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট, শাপলা ফোরাম, বিভাগ, অনুষদ, হল, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন মুজিব ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অধ্যাপক ড. বাকি বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান রহমান, কোষধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান।

আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।